জ্ঞান বিজ্ঞানের বহুমাত্রিক বিকাশ এবং জীবনমানে এর ছোঁয়া সভ্যতাকে ধাপে ধাপে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। শ্বাশত জীবনমানে যান্ত্রিক সভ্যতার আলিঙ্গন পুরো বিশ্বসমাজকে অভাবনীয় নেটওয়ার্কের আওতায় এনেছে। সভ্যতার সন্তান হিসেবে কোন মানব সন্তানই বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয়। সে তার চিন্তা চেতনা মূহুর্তের মধ্যে অন্যের সাথে অনায়াসে ভাগাভাগি করতে পারছে প্রযুক্তির আশীর্বাদে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের এ যুগে শিক্ষা, ব্যবসা বানিজ্য, যোগাযোগ ব্যবস্থাসহ জীবনের সর্বত্রই প্রযুক্তির গভীর প্রভাব লক্ষ্য করা যায়। আর তাই অন্যান্য প্রতিষ্ঠানের মত শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট ব্যাপক গুরুত্ব বহন করে। বিশেষত, মফস্বল এলাকার স্কুল কলেজের একটি ওয়েবসাইট শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে অভাবনীয়ভাবে। আর তাই আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা উপকরণের সহিত সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই শিজক কলেজের ওয়েবসাইট সাইট প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।
আমি আশা করি, এটি কলেজের তথ্য সহজে পেতে, ভর্তি প্রক্রিয়া সহজ করতে, অনলাইন শিক্ষা উপকরণ ভাগ করে নিতে এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। সর্বোপরি প্রযুক্তির সুফল দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যেতে সক্ষম হব।
সুভাষ দত্ত চাকমা
অধ্যক্ষ
শিজক কলেজ
বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।